পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দুই বাংলা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ বাংলাদেশ। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি প্রতিবেশী দেশের নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে সকাল ১০:০৮ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও আসামের গুয়াহাটিসহ পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।






























