০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে। রবিবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সিন্ধু অঞ্চল আজ ভারতের না হলেও ভবিষ্যতে তা ভারতের অংশ হতে পারে। সিন্ধু ভূমি ভারতের অংশ নাও হতে পারে, তবে সভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে।

সিন্ধু প্রদেশ, সিন্ধু নদীর কাছের অঞ্চল। ১৯৪৭ সালে দেশভাগের পর ওই অঞ্চল পাকিস্তানে চলে যায়। সেই অঞ্চলে বসবাসকারী সিন্ধি হিন্দুরা ভারতে চলে আসেন। রবিবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে পাকিস্তানের মানচিত্র বদলের ইঙ্গিত করে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘সিন্ধি হিন্দুরা, বিশেষ করে লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের প্রজন্মের সময় থেকে ভারতবর্ষ থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছেদ কখনও মেনে নেয়নি।’

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সিন্ধি হিন্দুরা- বিশেষ করে লালকৃষ্ণ আদবানূর মতো নেতাদের প্রজন্ম কখনও ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা মেনে নেয়নি। রাজনাথ সিং বলেছেন, “আদবানিজি বলেছিলেন, শুধু সিন্ধু প্রদেশেই নয়, সমগ্র ভারতে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে। সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করতেন, সিন্ধুর জল মক্কার জমজমের চেয়ে কম পবিত্র নয়। সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা, এখনও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি।”

আরও পড়ুন: আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম: অপারেশন সিঁদুর নিয়ে সুর চড়ালেন প্রতিরক্ষামন্ত্রী

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি”, আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, রবিবার