পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল বাংলাদেশ। রবিবার একথা জানিয়েছেন বাংলালদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিন তিনি বলেন, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত শুক্রবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজিব কন্যার মৃত্যুদণ্ডের সাঁজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড সাঁজা দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


















