পুবের কলম, ওয়েবডেস্ক: আয়কর আইনে সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয় এক জনস্বার্থ মামলা। রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া নিয়ে খেম সিং ভাটি নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এদিন শীর্ষ আদালত প্রশ্ন তুলে বলেছে, অনুদান কি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়েছে? বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি হয়। মামলকারীর আবেদন, ‘রাজনৈতিক দলগুলির কাছে নগদে কত টাকা ঢুকছে, কারা দিচ্ছেন, তার সমস্ত নথি বিবরণ জনসমক্ষে আনতে হবে। না হলে একজন ভোটারের স্বার্থ আঘাতপ্রাপ্ত হচ্ছে।’ কয়েক মাস আগেই দেশের অন্যতম রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অনুদানের যথাযথ হিসাব না দেওয়ার। মামলদাকারী দাবি, সেই ভিত্তিতেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এদিন মামলাকারীর আবেদন শোনার পর কেন্দ্র ও দেশের নির্বাচন কমিশনকে একটি নোটিশ পাঠাল ডিভিশন বেঞ্চ। তাঁদের অবস্থান জানতে চাইল আদালত।
০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
রাজনৈতিক দলগুলিকে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, বুধবার
- 368
ট্যাগ :
centre issues notice over donations to political parties Public interest litigation supreme court
সর্বধিক পাঠিত





























