০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারও নাম বাদ দিতে দেবো না, আমরা লড়াই করব: এসআইআর নিয়ে বার্তা পরিবহণ মন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় এসআইআর আবহে কখনো ১ কোটি, আবার কখনো ৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ভয় দেখিয়ে আসছে পদ্ম নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্য জনসভায় কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে এবার বিজেপি নেতাদের পাল্টা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি সাফ জানালেন, একটিও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবেন না।

গত ২১ তারিখ শুক্রবার মেমারিতে এক জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে মন্তব্য করেন তিনি। ওই এলাকাতেই পাল্টা জনসভা করে পরিবহণ মন্ত্রী বললেন, ‘ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হবে ৪ ডিসেম্বর। তার পরে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় নাম না–থাকলে ভয় পাবেন না। কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। জানবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ তৃণমূলের সবাই আপনার পাশে রয়েছে। একজনকেও দেশের বাইরে পাঠাতে পারবে না বিজেপি।’ জনসভায় বক্তব্যে তিনি আরও বলেন, ‘শুধু বর্ধমান নয়, মেদিনীপুর, ঘাটাল, হাওড়ার বিস্তীর্ণ এলাকায় প্রচুর মানুষের কাগজপত্র বন্যায় ভেসে গিয়েছে। খসড়া ভোটার তালিকায় তাঁদের নাম বাদ গেলে আমরা লড়াই করব। কারও নাম বাদ দিতে দেবো না।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুদ্ধে ইরানকে সমর্থন দিল চীন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কারও নাম বাদ দিতে দেবো না, আমরা লড়াই করব: এসআইআর নিয়ে বার্তা পরিবহণ মন্ত্রীর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, বুধবার