০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের ‘নাটকবাজ’ বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মহেশতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “এসআইআর–এর কারণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই বিষয়ে প্রশ্ন তুললেই নাটক? মানুষের মৃত্যুকে ড্রামা বলছে বিজেপি।” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন অকারণে অতিরিক্ত তাড়াহুড়ো করছে এবং কেন্দ্র এ বিষয়ে কোনও স্পষ্ট জবাব দিচ্ছে না। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

কংগ্রেসও প্রধানমন্ত্রীকে পালটা দিয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, বিগত ১১ বছরে সরকার সংসদের রীতিনীতি ভেঙে একাধিক বিল আলোচনা ছাড়াই পাশ করিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য, জনগণের সমস্যা নিয়ে মুখ খুললেই তাকে নাটক বলা হচ্ছে—বরং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরোধীদের কথা বলতে না দেওয়াটাই প্রকৃত নাটক।

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

আরও পড়ুন: চ্যাট ‘ফাঁস’ করে কমিশনের বিরুদ্ধে তোপ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ অভিষেকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার