০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর-এর কাজে লোকবল নিশ্চিত করতে হবে রাজ্যকেই: বিএলওদের মৃত্যুতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীয় বা এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও-র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাজের চাপে বিএলও-দের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। এদিন এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্ট বলেছে, এসআইআর কাজে যুক্ত বিএলওদের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেন, এই কাজে যাঁরা যুক্ত, কাজ শেষ করা তাঁদের ডিউটির মধ্যে পড়ে। তবে সেই কাজ করতে গিয়ে যদি তাঁরা কোনও রকম সমস্যায় পড়েন, রোজের ডিউটির সঙ্গে অতিরিক্ত কাজের চাপ পড়ে, সে ক্ষেত্রে এসআইআর-এর কাজে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

ভোটার তালিকায় সংশোধনীর কাজে রাজ্য সরকারেরই কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে আদালত বলে, রাজ্য সরকারেরই কর্তব্য তাঁদের সাহায্য করা। কমিশনের সঙ্গে কথা বলে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে রাজ্যগুলো। এর ফলে বিএলও-দের কাজের সময়ও কমবে, তাঁদের কাজের চাপও লাঘব হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, বিকল্প কর্মীর ব্যবস্থা না করে রাজ্য যেন এই ধরনের সিদ্ধান্ত না নেয়। কারণ আইনি বাধ্যবাধকতা রয়েছে। এসআইআর-এর কাজের জন্য রাজ্যকে নির্বাচন কমিশনের কাজে যথেষ্ট লোকবল নিশ্চিত করতেই হবে।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, প্রথম থেকেই নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচীকে নিয়ে বিরোধীতা করেছে দক্ষিণের অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু। কমিশনের অসাংবিধানিক এসআইআর নিয়ে সুপ্রিমকোর্টে মামলাও দায়ের করে রাজ্য। কদিন আগেই এসআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আরও একটি মামলা দায়ের করে দক্ষিণ অভিনেতার নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। সেই মামলার শুনানি ছিল এদিন।

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুদ্ধে ইরানকে সমর্থন দিল চীন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর-এর কাজে লোকবল নিশ্চিত করতে হবে রাজ্যকেই: বিএলওদের মৃত্যুতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার