০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

পুবের কলম, ওয়েবডেস্ক: ভগবত গীতা ‘হাতে লেখা আসল সংবিধান’। গীতা উৎসবের অনুষ্ঠানে গিয়ে এমনই বির্তকির্ত মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। একইসঙ্গে তিনি বলেছেন, “ধর্ম এবং সংবিধান একই”। জনসেনা পার্টির প্রধানের এমন মন্তব্যে তীব্র বির্তকের সৃষ্টি হয়েছে। ধর্মকে ভারতীয় সংবিধানের সঙ্গে তুলনা করায় উপমুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।

কর্ণাটকের উডুপিতে শ্রীকৃষ্ণ মঠে আয়োজিত গীতা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, কেউ কেউ মনে করেন ধর্ম ও সংবিধান ভিন্ন। কিন্তু তা নয়। ধর্ম একটি নৈতিক কম্পাস, এবং সংবিধান একটি আইনি কম্পাস। দুটোরই লক্ষ্য একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ। এরপরই কল্যাণের সাফ বক্তব্য, “ভগবত গীতা হাতে লেখা আসল সংবিধান।”

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের ছয় লক্ষ কোটি টাকার ক্ষতি

উপমুখ্যমন্ত্রীর বির্তকির্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ কটাক্ষ করে বলেন, “সংবিধান ধর্মনিরপেক্ষ। এতে ধর্মের কোনও স্থান নেই। সংবিধান বোঝেন না এমন অভিনেতারা এই ধরনের বক্তব্য দেন।” কল্যাণকে তীর দেগে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, “সংবিধান ও ধর্ম এক হতে পারে না। আইন ও ধর্ম সম্পর্কে তাঁর জ্ঞানের অভাব রয়েছে।” বিজেপি অবশ্য উপমুখ্যমন্ত্রীর বির্তকির্ত মন্তব্যের সমর্থন করে জানান, “পবন যা বলেছে তা ঠিক। নীতিগুলি একই।”

আরও পড়ুন: এপস্টাইন নথি ঘিরে বিতর্ক: কলম্বিয়ার ব্রেন ইনস্টিটিউটের পদ ছাড়লেন নোবেলজয়ী রিচার্ড অ্যাক্সেল

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার