০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, ভারত–ইসরায়েল সম্পর্ক আরও জোরদারের বার্তা মোদীর

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনাকালে তিনি নেতানিয়াহু ও ইসরায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মোদী জানান, আগামী দিনে ভারত–ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও দৃঢ় সংকল্প নিয়ে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে ভারত ও ইসরায়েল তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে।

আরও পড়ুন: বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইসলামপুর হবে ‘ঈশ্বরপুর’, নাম বদলের বিতর্ক উস্কে দিলেন বিজেপির সভাপতি, পাল্টা তোপ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, ভারত–ইসরায়েল সম্পর্ক আরও জোরদারের বার্তা মোদীর

আপডেট : ৭ জানুয়ারী ২০২৬, বুধবার