০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকিসূচক ই-মেইল পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কলকাতার সল্টলেক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহের জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের খবর, ই-মেইলে প্রেরক রাজ্যপালকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেয়। লোক ভবনের এক আধিকারিক জানান, অভিযুক্ত ব্যক্তি ই-মেইলে নিজের মোবাইল নম্বরও উল্লেখ করেছে। বিষয়টি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে জানানো হয়েছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর

ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও বিষয়টি রিপোর্ট করা হয়েছে।
রাজ্য পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কাজ করছে বলে জানানো হয়েছে। জেড-প্লাস পর্যায়ের নিরাপত্তা ভোগকারী বোসের সুরক্ষায় বর্তমানে প্রায় ৬০-৭০ জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছেন।

আরও পড়ুন: সাত বছর ধরে আইএএস অফিসার সেজেছিলেন, অবশেষে ‘ভুয়ো আইএএস’কে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন: খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে, কাদের ডাকা হবে?
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবে ১০০ জনেরও বেশি নিখোঁজ থাকার আশঙ্ক,৩২ জনকে উদ্ধার,সাবমেরিন হামলা ?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আপডেট : ৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার