০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

পুবের কলম প্রতিবেদক: নিপা আক্রান্ত দু’জনই বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিপার উপস্থিতি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রও সক্রিয় হয়। রাজ্য সরকারকে সহায়তার জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম’ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইতিমধ্যে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নিপায় আক্রান্ত দুই নার্সের মধ্যে একজনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁর ট্র্যাকিওস্টমি করা হয়েছে। অন্য নার্সের জ্ঞান ফিরেছে এবং তাঁকে ভেন্টিলেশন থেকেও সরানো হয়েছে। নতুন করে কারও অবস্থার অবনতি হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর। এর পাশাপাশি আরও স্বস্তির খবর হল – রাজ্যে নতুন করে নিপা আক্রান্তের খোঁজও মেলেনি।

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”: আরারিয়ার সভা থেকে হুঙ্কার অমিত শাহের

আরও পড়ুন: এপ্রিল থেকেই শুরু ‘যুবসাথী’: রাজ্যের বেকারদের জন্য মাসে ১৫০০ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার