০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা

পুবের কলম, ওয়েবডেস্ক: SIR শুনানিতে হয়রানির অভিযোগে এবং পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজ্যের একাধিক জেলা। বেলডাঙায় জাতীয় সড়ক ও রেল অবরোধের পাশাপাশি বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে হাওড়া–কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘুদের ক্ষোভ স্বাভাবিক, তবে অশান্তির নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সির মদত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

বেলডাঙার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগও ফের তোলেন তিনি। SIR শুনানির নামে সংখ্যালঘু, আদিবাসী, মতুয়া ও রাজবংশীদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে মমতা জানান, বিএলওরাও চরম চাপের মধ্যে কাজ করছেন। বিজেপির ‘পরিকল্পিত রাজনীতি’র ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, এসআইআরে কোথায় কত নাম বাদ?

আরও পড়ুন: ‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার