০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদুল আকসায় এক বৈঠকেই পবিত্র কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক

মুসলিম উম্মাহর তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসায় এক অনন্য ও হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হলেন উপস্থিত মুসল্লিরা। ফিলিস্তিনি এক যুবক এক বৈঠকেই সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ তেলাওয়াত করে খতম করেছেন।

আল–জাজিরা কুদসের প্রতিবেদনে জানানো হয়, ওই যুবকের নাম মোহাম্মদ মাহমুদ সালামাহ। তিনি অধিকৃত ফিলিস্তিনি এলাকার মাজদ আল কারামের বাসিন্দা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মসজিদুল আকসায় কোরআন তেলাওয়াত শুরু করেন তিনি। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই তেলাওয়াত মাগরিবের সময় সম্পূর্ণ হয়। একটানা কয়েক ঘণ্টার তেলাওয়াতে তিনি পুরো কোরআন শরিফ খতম করেন।

এ সময় কোরআন শিক্ষা ও প্রচারে নিয়োজিত ‘আল ফুরকান’ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে এই বিরল ও অনুপ্রেরণামূলক উদ্যোগ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আবেগ সৃষ্টি করে।

উল্লেখ্য, ইসলামে মসজিদুল আকসার মর্যাদা অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে এই মসজিদের ফজিলত বিশেষভাবে বর্ণিত হয়েছে। এমন পবিত্র স্থানে কোরআন খতমের এই ঘটনা ফিলিস্তিনি মুসলমানদের ঈমানি দৃঢ়তা ও ধর্মীয় অনুরাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদুল আকসায় এক বৈঠকেই পবিত্র কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার