০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ

পুবের কলম প্রতিবেদক: এবার বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিযায়ী শ্রমিকে হেনস্থা ও মারধরের ঘটনায় ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি তুলে অবরোধে শামিল হন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ফের খুন বাংলার পরিযায়ী শ্রমিক, ভাষার কারণে হত্যার অভিযোগ, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে বারবার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ সামনে আসায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রশাসনিক আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ তোলা হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: বিতর্কে জর্জরিত কিয়ার স্টারমার, পদত্যাগের দাবিতে উত্তাল ব্রিটিশ রাজনীতি

আরও পড়ুন: ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে হয়রানি বরদাস্ত নয়: এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার