০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী এনকাউন্টারে দুই নকশালপন্থী নিহত হয়েছে। শনিবার সকালে জেলার উত্তর-পশ্চিম অঞ্চলের একটি পাহাড়ি জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাওবাদী ক্যাডারদের উপস্থিতির গোপন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযানে বের হয়। বনাঞ্চলে পৌঁছাতেই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। একজন পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুই নকশালপন্থীর মৃতদেহ এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও মাঝেমধ্যে গুলির লড়াই চলছে। বাহিনীর পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার বিস্তারিত বিবরণ এখনও আসার অপেক্ষায়।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

মাওবাদী দমনে চলতি বছরে শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে রয়েছে প্রশাসন। গত ৩ জানুয়ারি বিজাপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে দুটি পৃথক এনকাউন্টারে ১৪ জন নকশাল নিহত হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৮৫ জন নকশাল খতম হয়েছে।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার