০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কি কাটতে চলেছে? বিশ্বমঞ্চে খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে নাকি শ্রীলঙ্কায় খেলবে, এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২১ জানুয়ারির মধ্যেই। অর্থাৎ বুধবারের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ঢাকায় শনিবার অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। যদিও বৈঠক শেষে বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

আইসিসি বর্তমানে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যেতে না চায়, তাহলে আইসিসি বিকল্প দল নির্বাচন করতে পারে। সে ক্ষেত্রে আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৬, সোমবার