০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেল। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল এন. রবি। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে অ-বিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার শুরু হওয়া বিধানসভা অধিবেশনে, পূর্বের রীতি মেনেই প্রথমে রাজ্যসঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা থাকলেও, কিছুক্ষণের মধ্যেই সভা ছেড়ে বেরিয়ে যান এন. রবি। তাঁর অভিযোগ, বিধানসভায় জাতীয় সঙ্গীতের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, তাই সাংবিধানিক শালীনতা রক্ষার স্বার্থেই তিনি ভাষণ দিতে অস্বীকার করেছেন।

রাজ্যপাল সভা ত্যাগ করার পর তাঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভাষণের সময় বারবার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছিল। পাশাপাশি রাজ্য সরকারের তরফে প্রস্তুত করা ভাষণে বহু তথ্যগত অসংগতি ও বিভ্রান্তিকর বক্তব্য ছিল বলেও অভিযোগ করা হয়। বিবৃতিতে দাবি করা হয়, সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন পরিকল্পনার বাস্তব চিত্র এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেখানে উপেক্ষিত ছিল। বিশেষ করে বিনিয়োগ ও নারীদের নিরাপত্তা সংক্রান্ত ১২ লক্ষ কোটি টাকার দাবিকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, ডিএমকে নেতৃত্ব পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার ঐতিহ্য ও সাংবিধানিক প্রথা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শাসক দলের বক্তব্য, নির্বাচিত সরকারের প্রতি অসম্মান দেখিয়েছেন রাজ্যপাল। এমনকি রাজ্যে রাজ্যপালের ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিএমকে।

আরও পড়ুন: বিধান ভবনে বিজেপির তাণ্ডব, প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

আপডেট : ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার