০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে রেকর্ড স্বর্ণের দাম

বিশ্ববাজারে রেকর্ড গড়েই চলেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলারের সীমা ছাড়াল। এতে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পর্যন্ত উঠে যায়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিবেশের কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। এর ফলেই স্বর্ণের চাহিদা ও দাম একযোগে দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি”, আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ববাজারে রেকর্ড স্বর্ণের দাম

আপডেট : ২১ জানুয়ারী ২০২৬, বুধবার