মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিব শহরে রোববার সকালে নতুন করে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় দোহার বাসিন্দারা জানিয়েছেন, সেখানে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। হামলার ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে কিছু ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইসরায়েলেও উত্তেজনা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর দেশটির বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শুরু করে। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য এ সতর্কতা জারি করা হয়।
তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। যে কোনো সময় দেশজুড়ে আবারও সতর্ক সংকেত বাজতে পারে বলে সতর্ক করা হয়েছে।
০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার
- 11
ট্যাগ :
সর্বধিক পাঠিত


















