পুবের কলম, হায়দরাবাদ: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি ১ মার্চ, রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে অনৈতিক এবং বেআইনি কাজ বলে অভিহিত করেছেন। হায়দরাবাদের সাংসদ তার শোক প্রকাশ করতে এক্স-এ হ্যান্ডেল এ ইরানে হামলার সময় নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন , ক্ষ্মইরানের উপর ট্রাম্প-ইসরাইলের আক্রমণ একেবারেই নিন্দনীয়। এটি, বিশেষ করে যখন জেনেভায় ইরান-মার্কিন আলোচনা চলছিল। ইরান জুড়ে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১০৮ জন নিহত হয়েছেন।ক্ষ্ম
ওয়াইসি ইরানের উপর হামলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চলমান পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের প্রতিক্রিয়া জানিয়ে, এআইএমআইএম প্রধান বলেছেন, তইরানের উপর ইসরাইলের আক্রমণ এবং আফগানিস্তানের উপর পাকিস্তানের আক্রমণ আমাদের দেখায় যে ইসরাইল এবং পাকিস্তান তাদের নিজ নিজ পাড়ায় আগ্রাসন এবং দুষ্টুমি চালাচ্ছে।দ ওয়াইসি কবি মোহাম্মদ ইকবালের উদ্ধৃতি দিয়ে বলেন, তমাউত কি লেকিন দিল-এ-দানা কো কুছ পরওয়া নাহিন শাব কি খামোশি মে জুজ হাঙ্গামা-এ-ফারদা নাহিন। মাউত কো সমঝে হ্যায় গাফিল ইখতিতাম-এ-জিন্দেগি হ্যায় ইয়ে শাম-এ-জিন্দেগি সুবাহ-এ-দাওম-এ জিন্দেগী ।
আয়াতোল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ওয়াইসির এই মন্তব্য এসেছে। আধা-সরকারি তাসনিম এবং ফার্স সংস্থা খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
২৮শে ফেব্রুয়ারি, শনিবার ভোরে আমেরিকা ও ইসরায়েল ইরান জুড়ে বড় আকারের বিমান হামলা শুরু করার পর এই ঘটনা ঘটল। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সুবিধা এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে যুক্ত ঘাঁটি সহ শত শত সামরিক ও কৌশলগত স্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তেহরান এবং কোম, ইসফাহান, কেরমানশাহ এবং কারাজ সহ বেশ কয়েকটি প্রধান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
খামেনির হত্যা অনৈতিক, সম্পূর্ণ অন্যায়, বেআইনি কাজ: আসাদুদ্দিন ওয়াইসি
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার
- 16
সর্বধিক পাঠিত

















