০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

পুবের কলম, দিনহাটা: কোচবিহারের দিনহাটা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। ঢালাই মেশিন হাইটেনশন তারে ছুঁয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, দিনহাটার গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় রবিবার কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর শ্রমিকরা একটি ঢালাই মেশিন ঠেলে কারখানার এক অংশ থেকে অন্য অংশে নিয়ে যাচ্ছিলেন। ওই কারখানার ওপর দিয়েই হাইটেনশন বিদ্যুতের তার গিয়েছে বলে জানা যায়। মেশিনটির উপরের অংশ উঁচু হওয়ায় সেটি অসাবধানতাবশত হাইটেনশন তারের সংস্পর্শে আসে। মেশিনটি লোহার তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার সময় আরও তিনজন শ্রমিক গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কারও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার