০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার মানুষ জবাব দিতে তৈরি: ‘সার’ নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তিনি। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুর একটা ছোট কেন্দ্র। ২.৬ লক্ষ ভোটার আছেন। আগে ৫৪ হাজার বাদ গিয়েছিল। এখন দু’হাজার বাদ গিয়েছে। আমি চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন, মৃতদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করেছি। আজকে আমি বলছি, যোগ্য ভোটারদের না তুলে কমিশন আগেই নির্বাচন করতে চাইছে। বাংলার মানুষ তৈরি আছে জবাব দিতে। আমি ভবানীপুরে জিতব। এক ভোটে হলেও জিতব। এদিন SIR-এর কারণে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘একজন ভোটার থাকলেও আমি জিতব’: ভবানীপুরে ব্যাপক ভোটার বাদ পড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার মানুষ জবাব দিতে তৈরি: ‘সার’ নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

আপডেট : ২ মার্চ ২০২৬, সোমবার