০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ প্রভাবিত হয়েছে। এই প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা-কে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদি জানান, তিনি পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে জর্ডনের রাজার সঙ্গে আলোচনা করেছেন। জর্ডানের শান্তি, নিরাপত্তা ও জনগণের কল্যাণে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এই সংকটকালে জর্ডানে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজা আবদুল্লাকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, ভারত–ইসরায়েল সম্পর্ক আরও জোরদারের বার্তা মোদীর

উল্লেখ্য, শনিবার ইরানে হামলার পর তেহরান ইসরায়েল ও অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে। দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা-র কাছেও বিস্ফোরণের খবর পাওয়া যায়, নিরাপত্তার কারণে সাময়িকভাবে খালি করা হয় ভবনটি। আবুধাবিতে একটি নৌঘাঁটিতে ড্রোন হামলার কথাও জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ। রিয়াদে মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এই প্রেক্ষাপটে মোদি বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান-এর সঙ্গেও ফোনে কথা বলেন। তিনি হামলার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ওই দেশগুলোতে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্রমবর্ধমান সংঘাতের আবহে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ভারত, যাতে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় কুয়েতে দূতাবাস বন্ধ করল আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির

আপডেট : ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার