০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় একাধিক দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের ভেরিফায়েড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় এই নির্দেশনা জানায়। বিবৃতিতে বলা হয়, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা ব্যবহার করে যত দ্রুত সম্ভব নির্দিষ্ট দেশগুলো ত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

পররাষ্ট্র দফতর আরও জানায়, যেসব এলাকায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে বা সামরিক হামলার আশঙ্কা রয়েছে, সেখানে অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নাগরিকদের পরিস্থিতি বিবেচনায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা জারি করা হলো। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ পরিস্থিতির গভীরতা ও সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত বহন করছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার