০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম এশিয়ায় অস্থিরতা: বুধবার সকালেই শেয়ার বাজারে ব্যাপক পতন, ১৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

পুবের কলম, ওয়েবডেস্ক: বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। বুধবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি— দুই প্রধান সূচকেই ব্যাপক পতন লক্ষ করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আতঙ্কের জেরে এদিন কার্যত ‘ব্লাডবাথ’-এর সাক্ষী থাকল দালালা স্ট্রিট।

বুধবার বাজার খোলার সাথে সাথেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির হিড়িক লাগিয়ে দেন। গত দিনের ক্লোজ়িংয়ের তুলনায় এদিন প্রায় ১৭০০ পয়েন্ট নিচে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটির অবস্থা ছিল আরও করুণ। বাজার খোলার সময় প্রায় ২ শতাংশ বা ৫০০ পয়েন্টের বেশি নিচে নেমে যায় এই সূচক।

আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চালু বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন

শুধু মূল সূচকই নয়, এদিন অধিকাংশ সেক্টরাল সূচকও লাল সঙ্কেতে লেনদেন করছে। বিশেষ করে আইটি, অটোমোবাইল এবং ব্যাঙ্কিং সেক্টরে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) লাগাতার শেয়ার বিক্রির সিদ্ধান্তই এই পতনের মূল কারণ।

আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

আরও পড়ুন: বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিম এশিয়ায় অস্থিরতা: বুধবার সকালেই শেয়ার বাজারে ব্যাপক পতন, ১৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

আপডেট : ৪ মার্চ ২০২৬, বুধবার