০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি”, আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট সংকট দ্রুত শেষ করা জরুরি এবং এ জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বদর আল-বুসাইদি লিখেছেন, “চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।” তিনি আরও জানান, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে দিতে তার দেশের সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থার সঙ্গে সমন্বয় করে বিশেষ উড়ানের ব্যবস্থা করা হচ্ছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে। তাই সংকটময় পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি”, আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার