ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের টাকা আজ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক হিসাবের মধ্যে ঢুকতে শুরু করবে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের বহু বেকার তরুণ-তরুণী।
রাজ্য বাজেটে আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন। প্রথমে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই সুবিধা দেওয়া হবে। কিন্তু ধর্মতলায় চলা আন্দোলনের দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এপ্রিলের অপেক্ষা না করে ৭ মার্চ থেকেই টাকা দেওয়া শুরু হবে।
রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে যাঁরা ইতিমধ্যেই রাজ্যের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় থাকবেন না।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। এরপরেও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন একই মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের উপর নতুন করে চাপ সৃষ্টি করা হয়েছে। প্রতিবাদে রবিবার পথে নামার ডাক দেন তিনি। কালো শাড়ি পরে হাতে হাতা ও খুন্তি নিয়ে মহিলাদের মিছিলে শামিল হওয়ার আহ্বানও জানান




























