০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত একাধিক

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে শুক্রবার দুটি পৃথক বাস দুর্ঘটনায় অন্তত ৯ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের বালৌদাবাজার এবং জশপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে।

বালৌদাবাজার-ভাটাপাড়া জেলার সিমগা থানা এলাকার দারচুড়া গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রায়পুর-বিলাসপুর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

অন্যদিকে, জশপুর জেলার দুলদুলা উন্নয়ন ব্লকের গোদা আম্বা গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি ঝাড়খণ্ডের কুড়দেগ থেকে ছত্তিশগড়ের কুঙ্কুরির দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন, পরে পুলিশ ও প্রশাসন সেখানে পৌঁছায়। বাসের ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

ঘটনার খবর পাওয়ার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আহতদের উন্নত মানের চিকিৎসার সবরকম ব্যবস্থা যেন নিশ্চিত করা হয়। উদ্ধারকাজে কোনো গাফিলতি যেন না থাকে। দুটি ঘটনারই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত একাধিক

আপডেট : ৭ মার্চ ২০২৬, শনিবার