০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ISTANBUL, TURKIYE - JUNE 21: Iranian Foreign Minister Abbas Araghchi makes a speech as he attends the 51st Meeting of the Council of Foreign Ministers of the Organization of Islamic Cooperation (OIC), which is convened under the theme, 'The OIC in a Transforming World' at Lutfi Kirdar International Convention and Exhibition Center in Istanbul, Turkiye, on June 21, 2025. (Photo by Muhammed Enes Yildirim/Anadolu via Getty Images)

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিল ইরান। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, প্রণালিটি সম্পূর্ণ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তা নিশানা করা হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ওই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক অন্য কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না। তবে সেই জাহাজের নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে। তিনি আরও জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত কোনো জাহাজ যদি এই প্রণালি পার হওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। যুদ্ধ পরিস্থিতিতে এমন সতর্কবার্তা দেওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা: হরমুজ প্রণালীতে আটকে ৩৭টি ভারতীয় জাহাজ, বিপাকে সহস্রাধিক নাবিক

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রায় ৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক–ষষ্ঠাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক–তৃতীয়াংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকির মুখে পড়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় বিশ্ব, তবে ‘স্বস্তিতে’ ভারত

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলির হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। কিন্তু সংঘাত শুরু হওয়ার পর সেই সংখ্যা হঠাৎ করেই কমে গেছে। ১ মার্চ তা নেমে এসেছে মাত্র চারটিতে। এছাড়া বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালির আশপাশে আটকে রয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরও পড়ুন: সামরিক মহড়ার মাঝে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিল ইরান

আপডেট : ৭ মার্চ ২০২৬, শনিবার