০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, আরব আমিরাতের বিমানঘাঁটিতে পাল্টা আঘাত

পুবের কলম, ওয়েবডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের ত্রাণ ও উদ্ধার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলির মধ্যে রয়েছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন।
তালিকা অনুযায়ী—
৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা বাসস্থান,
১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান,
১৪টি চিকিৎসা কেন্দ্র,
৬৫টি বিদ্যালয় এবং
রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ১৩টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় কয়েকটি উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চালানোর সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা: দ্বিতীয় দিনের বৈঠক শুরু

এদিকে একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার এই হামলা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়েছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একটি মার্কিন উপগ্রহ যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ ব্যবস্থা এবং অগ্নি নিয়ন্ত্রণ রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, আরব আমিরাতের বিমানঘাঁটিতে পাল্টা আঘাত

আপডেট : ৭ মার্চ ২০২৬, শনিবার