০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সুব্রহ্মনিয়াম স্বামী, তোপ মোদি সরকারকে

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী বৃহস্পতিবার মোদি সরকারকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, শাসনের প্রায় সমস্ত ক্ষেত্রেই এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের পরদিনই বোমা ফাটিয়েছেন স্বামী। তিনি মন্তব্য করেছেন, অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ মোদি সরকার। কেন্দ্র যেভাবে আফগান সংকটের মোকাবিলা করেছে তাকে ‘ছেলেখেলা’ ছাড়া আর কিছু বলতে চাননি।

পেগাসাসে আড়ি পাতা নিয়েও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি। মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে এই সরকার বলে মনে করেন স্বামী। এই সরকারের আমলে কাশ্মীর ‘অন্ধকারে’ পতিত হয়েছে। একের পর এক তোপ দেগেছেন বিজেপি সাংসদ। বুধবার তিনি মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। মমতাকে তুলনা করেছেন জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, রাজীব গান্ধি, চন্দ্রশেখর ও পিভি নরসিমা রাওদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

পাশাপাশি বলেন, মমতা যা বোঝাতে চান তা-ই বলেন এবং যা বলেন তা-ই বোঝাতে চান। ভারতীয় রাজনীতিতে এটি বিরল গুণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারের অপদার্থতার নিয়মিত সমালোচনা করেন সুব্রহ্মনিয়াম স্বামী। ২৩ নভেম্বর তিনি টুইট করে বলেন,”চিন যদি আমাদের পারমাণবিক অস্ত্র দেখে ভয় না পায় তাহলে আমরা কেন তাদের ভয় পাব?” দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক মোদিভক্তকে টুইটারে জবাব দেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থনীতি জানেন না। কেন্দ্রের ইকোনমিকস-ভাবনাকে তিনি ‘মোদিকমিকস’ বলে ব্যঙ্গও করেছেন। একই দিনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মোদি সরকার অযোগ্য লোকে ভর্তি। বিতর্ক উস্কে দিয়েছেন এই বলে যে, ভারত ঘুমাচ্ছে আর চিন আমাদের এলাকা গ্রাস করে নিচ্ছে।

আরও পড়ুন: মমতার পাশে আছি, সাক্ষাৎ করতে এসে বললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সুব্রহ্মনিয়াম স্বামী, তোপ মোদি সরকারকে

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার