০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ড সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

পুবের কলম ওয়েবডেস্ক : হরিদ্বারে ধর্ম সংসদের সভায় মুসলিমদের গণহারে হত্যার কথা বলেছেন গেরুয়াধারী কিছু সন্ন্যাসী।বিদ্বেষীরা গণহত্যার কথা বললেও তাদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার এই মামলার প্রথম শুনানি ছিল সুপ্রিম কোর্টে।এদিন উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল শীর্ষ কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানা,বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের করা মামলার শুনানি ছিল এদিন।

গত বছরের ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে চলে ধর্ম সংসদ৷ সেখানে মুসলিমবিরোধী বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন সাধু ও সন্তদের বিরুদ্ধে। সম্প্রতি ওই সমাবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানেসাধুরা বলেন, নিজেদের অস্তিত্ব রাখার জন্য হিন্দুদের হাতে অস্ত্র হাতে তুলে নিতে বলছেন তারা। সেই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার কথা বলছেন তারা। ভিডিও ক্লিপে একজনকে বলতে শোনা যায়, ‘ আমার ১০০ জন লোক চাই যারা ওদের ২০ লক্ষ লোককে হত্যা করবে।’ এই সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

মামলাকারীদের পক্ষে এ দিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি জানান, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারের ধর্ম সংসদের সভায় যা ঘটেছিল, তার বিরুদ্ধেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুধু উত্তরাখণ্ড সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই ইস্যুতে নোটিস দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
সর্বধিক পাঠিত

স্ত্রীর ভরণপোষণের টাকা দিতে না চাওয়ায় স্বামীর বেতন থেকে কেটে দেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ড সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার