০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের টেটঃ পর্ষদকে ওএমআর শিট দেখানোর নির্দেশ আদালতের

পুবের কলম প্রতিবেদকঃ ২০১৪ সালের প্রাথমিকের টেট নিয়ে পর্ষদকে ওএমআর শিট দেখানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওএমআরশিট দেখতে চেয়ে শান্তুনু সিট নামক এক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি–  টেট-এর ফল নিয়ে সন্দেহ রয়েছে তাঁর মনে। এই মামলা করেছেন আরও ২৭ জন পরীক্ষার্থী। আদালত জানিয়েছে– এখন ওএমআরশিট দেখতে পর্ষদের কোনও সমস্যা হওয়া কথা নয়।

শান্তুনুর অভিযোগ–  গত ডিসেম্বরে তাদের নথিপত্র খতিয়ে দেখা হয়। এর পরই আদালত তাদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয়। পর্ষদের তরফে দাবি করা হয়েছিল যে তারা লিখিত পরীক্ষায় পাশ করেনি। সেই সময় পর্ষদের কাছে উত্তরপত্র দেখতে চেয়েছিলেন পরীক্ষার্থীরা। সেই সময় পর্ষদ তাদের উত্তরপত্র দেখতে অস্বীকার করে। যদিও উচ্চ আদালতের নির্দেশে এখন পর্ষদ জানিয়েছে যে তাদের ওএমআরশিট দেখতে কোনও বাধা নেই।

আরও পড়ুন: একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় ওএমআর শিট নিয়ে এসএসসির অবস্থান জানতে চায় হাইকোর্ট

আরও পড়ুন: ওএমআর শিট প্রকাশে সম্মানহানি?  মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: ওএমআর শিট বিকৃত মামলায়, মাদ্রাসা পরীক্ষার্থীকে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাথমিকের টেটঃ পর্ষদকে ওএমআর শিট দেখানোর নির্দেশ আদালতের

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার