০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চন্নি না সিধু, কে হবেন পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ? জল্পনা চরমে

পুবের কলম ওয়েবডেস্কঃ চরণজিৎ সিং চন্নি না নভজ্যোৎ সিং সিধু!  কে হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ। আপাতত তা নিয়ে  জল্পনা তুঙ্গে। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে রবিবারই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে কংগ্রেস হাইকম্যান্ড।পঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ কে হবে তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা। লড়াইটা মূলত সিধু এবং চন্নির মধ্যেই।

জানা যাচ্ছে পঞ্জাবে রবিবার যাচ্ছেন কংগ্রেস শীর্ষনেতা তথা সাংসদ রাহুল গান্ধি। সেইদিনই হয়ত হবে চূড়ান্ত ঘোষণা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পাল্লা ভারি অবশ্যই চন্নির। কিছু সপ্তাহ যাবৎ চন্নি এবং সিধু দু’জনেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।শক্তি অ্যাপের মাধ্যমে কংগ্রেসের নেতা এবং কর্মীদের থেকে মতামত নিচ্ছে কংগ্রেস। এই বিষয়ে আমজনতার মতামতও নিয়েছে দল।

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

এই প্রসঙ্গে উল্লেখ্য, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল তাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ বাছতে একইভাবে আম জনতার মতমতের শরণাপন্ন হয়েছিলেন।উল্লেখ্য চলতি মাসেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ১৪ ফেব্রুয়ারির বদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎসিং  চন্নি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের অনুরোধে ভোট পিছিয়ে দেয় কমিশন। আগামী ২০  ফেব্রুয়ারি হবে পঞ্জাবের নির্বাচন।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চন্নি না সিধু, কে হবেন পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ? জল্পনা চরমে

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার