০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘লম্বা ছুটিতে’ সাত সকালে দিল্লি উড়ে গেলেন দিলীপ

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সাত সকালে দিল্লি উড়ে গেলেন বিজেপি রাজ্য সভাপতি  তথা সাংসদ দিলীপ ঘোষ। এইদিন  সকাল ৬’টার  বিমানে দিল্লি উড়ে যান দিলীপ বাবু।  সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান ” লম্বা ছুটিতে” যাচ্ছেন। 

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্য  রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে  একাধিক জল্পনা। ১০ দিনের  সফরে  দিল্লি  গেলেন  দিলীপ ঘোষ। সংসদের  বাদল অধিবেশন  শুরু  হচ্ছে  তাতেও অংশ নেবেন  তিনি, এরপর  সংসদীয় দলের প্রতিনিধি  হিসেবে  তাঁর  কাশ্মীর  যাওয়ারও কথা আছে  বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। দুই দিন আগেই দিলীপবাবুর দিল্লি যাত্রা নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। সেই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে আদি নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি দিলীপ ঘোষই তোলেন নাড্ডার সামনে। নাড্ডাও এতে সহমত প্রকাশ করেন। রাজনৈতিক মহল মনে করছে যে এর ফলে রাজ্য বিজেপিতে দিলীপবাবুর কর্তৃত্ব আরও মজবুত হল।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা জল সরবরাহ ব্যাহত দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক
ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘লম্বা ছুটিতে’ সাত সকালে দিল্লি উড়ে গেলেন দিলীপ

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার