০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুইস ব্যাঙ্কের ১৮ হাজার তথ্য ফাঁস!

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসেবে নাম ডাক রয়েছে সুইৎজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাঙ্কের । হিসাবের তথ্য গোপনের সঙ্গে অ্যাকাউন্ট মালিকের পরিচয় বা অন্য কোনও তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ । এবার সেই সুইস ব্যাঙ্কেরই ১৮ হাজারেরও বেশি হিসাবের তথ্য ফাঁস হয়েছে । এই তথ্য ফাঁসের মাধ্যমে বেরিয়ে এল বিভিন্ন দেশের রাষ্ট প্রধান থেকে শুরু করে গোয়েন্দা কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতাধীন ব্যবসায়ী মানবাধিকার লঙ্ঘনকারী থেকে শুরু করে অনেকেরই নাম । এই তথ্য ফাঁস করেছেন ব্যাঙ্কটিরই এক হুইসেল ব্লয়ার বা তথ্য ফাঁসকারী ।

তিনি ১৮ হাজারেরও বেশি হিসাব সম্পর্কিত তথ্য এক জার্মান সংবাদমাধ্যমকে দিয়েছেন । জার্মান সংবাদপত্রটি এই তথ্য সংবাদ বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশোন রিপোর্টিং প্রোজেক্টসহ আরও ৪৬ টি সংবাদমাধ্যমকে দেয় যার মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস । নিউইয়র্ক টাইমস জানায় ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ১৯৪০ এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের তথ্য রয়েছে । ক্রেডিট সুইস ব্যাঙ্কের যে গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে তাদের মধ্যে রয়েছেন জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিশরের প্রাক্তন নেতা হোসেনি মোবারক দুই ছেলে ।

আরও পড়ুন: তথ্য গোপন করা এবং জালিয়াতির অভিযোগ উঠল ত্রিপুরার শ্রমমন্ত্রীর বিরুদ্ধে  

সুইৎজারল্যান্ডের অর্থপাচার বিষয়ক সংস্থার প্রাক্তন প্রধান ড্যানিয়েল থেলেস ক্লাফ বলেন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা এমন উৎস থেকে পাওয়া অর্থ জমা করার ক্ষেত্রে সুইস ব্যাঙ্কের নিষেধাজ্ঞা রয়েছে । কিন্তু এই আইন সাধারণত অনুসরণ করা হয় না । এ সম্পর্কিত এক বিবৃতিতে সুইস ব্যাঙ্কের মুখপাত্র ক্যানডিস সান বলেন এ ধরনের সব অভিযোগ ক্রেডিট সুইস পুরোপুরি অস্বীকার করছে । একই সঙ্গে উদ্দেশ্যমূলক কিছুর সঙ্গে জড়িত থাকার অভিযোগও খারিজ করে দিচ্ছে । তাঁর ভাষ্যমতে ফাঁস হওয়া ব্যাঙ্ক হিসাবগুলোর অধিকাংশই কয়েক দশক আগের যখন আইন বিধি ও চর্চা এখনকার চেয়ে একেবারেই আলাদা ছিল ।

আরও পড়ুন: ১৮ হাজার গরুর মৃত্যু

আরও পড়ুন: ৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাঙ্ক’
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কেবল হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে বিবাহবিচ্ছেদ নয়: নাসিক ফ্যামিলি কোর্টের নির্দেশ খারিজ করল বম্বে হাইকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইস ব্যাঙ্কের ১৮ হাজার তথ্য ফাঁস!

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার