০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে উপড়ে গেল ‘নিউটনের আপেল গাছ’

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড় ইউনিসের তাণ্ডবে উপড়ে গেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে থাকা আইজ্যাক ‘নিউটনের আপেল গাছটি’। বাগানের কিউরেটর ড. স্যামুয়েল ব্রকিংটন বলেন গাছটি ১৯৫৪ সালে রোপণ করা হয়েছিল । এটি বোটানিক গার্ডেনে ৬৮ বছর ধরে ছিল । আইজ্যাক নিউটন ১৬৪২ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন । জন্মের আগেই বাবাকে হারান । একদিন মাথার ওপর আপেল পড়ায় বেশ অবাক হন নিউটন । আপেলটা কেন মাথায় পড়বে ? মহাশূন্যেও তো উড়ে যেতে পারত ! আর এ থেকেই আবিষ্কার করেন বিখ্যাত মহাকর্ষ সূত্র । নিউটন মারা যান ১৭২৭ সালে । ১৮২০ সালে নিউটনের সেই আপেল গাছটির ওপর দিয়ে বয়ে গিয়েছিল প্রচণ্ড ঝড় । গাছের বেশির ভাগ ডাল ভেঙে পড়ে যায় মাটিতে । আর সেটাও কিন্তু নিউটনের সূত্র মেনে মানে মাধ্যাকর্ষণ বলের কারণেই । ভেঙে পড়া সে ডালপালা পাঠানো হয় বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়ে । সেখান থেকে নতুন আপেল গাছ জন্মায় । সেই গাছটির মধ্যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির এই গাছটি ছিল একটি । বাগানের কিউরেটর ড. স্যামুয়েল ব্রকিংটন জানান ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে নিউটনের মূল গাছ থেকে বের হওয়া তিনটি গাছ ছিল । তিনি বলেন এটি একটি দুঃখজনক ক্ষতি । তবে নিউটনের আসল ওই গাছ থেকে পাওয়া আরও আপেল গাছ আমাদের সংগ্রহে রয়েছে ।

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড়ে উপড়ে গেল ‘নিউটনের আপেল গাছ’

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার