০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুণেয় মেট্রো রেলপথের উদ্বোধন করলেন মোদি, নিজেই টিকিট কেটে হলেন যাত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ ১ হাজার ৪০০ কোটি টাকার অধিক ব্যয়ে  নির্মিত পুণে মেট্রো প্রকল্পের অধীনে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেই এই মেটোরুটের প্রথম টিকিট কাটেন প্রধানমন্ত্রী। স্কুলের পড়ুয়াদের সঙ্গে ১২ কিলোমিটার মেট্রোপথের সওয়ারও হন তিনি।

ভানাজ থেকে গারওয়ার স্টেশন পর্যন্ত প্রথম ট্রেনযাত্রার সঙ্গী হন মোদি। মেট্রোর যাত্রাপথের সূচনা করে তিনি ব লেন   ”আপনারা আমায় সুযোগ করে দিয়েছেন এটি উৎসর্গ করার। সেই সঙ্গে একটা বার্তাও দেওয়া গিয়েছে যে, পরিকল্পনা সময়ানুযায়ীই সম্পূর্ণ করা যায়।”  ২০১৬ সালের ২৪ ডিসেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

এইদিন মেট্রোর যাত্রাপথের উদ্বোধনের পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। মোদি বলেন  ”অলস মনোভাবেই দেশের উন্নয়ন থমকে থেকেছে।” সেই সঙ্গে তাঁর ঘোষণা, ”আজকের ভারত দ্রুত এগিয়ে চলেছে। তাই গতির উপরে আমাদের নজর রাখতেই হবে। আর এই কারণেই আমাদের সরকার ‘পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান’ তৈরি করেছে।”

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ডাক পেলেন মোদি

আরও পড়ুন: রাম সেতু দর্শন করতে পেরে ধন্য মোদি, ‘কৃতিত্ব নিতে এসেছেন’ কটাক্ষ সুব্রহ্মণ্যম স্বামীর
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুণেয় মেট্রো রেলপথের উদ্বোধন করলেন মোদি, নিজেই টিকিট কেটে হলেন যাত্রী

আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার