০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিয়েভের আবাসিক ভবনে গোলাবর্ষণ, নিহত ১, আহত ৩

পুবের কলম, ওয়েবডেস্কঃ কিয়েভের আবাসিক ভবনে গোলাবর্ষণে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহত হয়েছেন একজন। আহত তিনজন।  দেশটির রাষ্ট্রীয় টিভি সূত্রে এই খবর।  সোমবার সকাল ৭টা নাগাদ এই খবর আসে। ইউক্রেনের জরুরি সার্ভিস সূত্রে খবর, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাবর্ষণে পুরো ৯’তলা ভবনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মই দিয়ে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভিযানে ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরেই ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় এই  হামলা শুরু করে। এর আগে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর চতুর্থ দিনে নোভা কাখোভকা নামে দেশটির একটি শহর দখলে নেয় রাশিয়ার সামরিক বাহিনী। এছাড়া সামরিক অভিযান শুরুর একদিনের মাথায় গত শুক্রবার রাতে বিনা বাধায় ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল দখলে নেয় রুশ সেনারা। পরে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: আলজেরিয়ায় দুটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৬,আহত তিন

সর্বশেষ ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের দখল নেয় রুশ সামরিক বাহিনী। খেরসন শহরের মেয়র ইগোর কলিখায়েভ জানান,  দেশের অন্যতম প্রধান এই শহরটি দখলে নেওয়ার পর রুশ সেনরা সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করে এবং শহরে কারফিউ জারি করে। প্রায় ৩ লাখ বাসিন্দার খেরসন শহরটি রাশিয়ার সামরিক বাহিনীর দখলে যাওয়া মস্কোর জন্য বড় ধরনের এক বিজয়।

আরও পড়ুন: বেগুসরাইতে দুই সাইকো কিলারের তান্ডব, নিহত এক, জখম ১০

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত তিন

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিয়েভের আবাসিক ভবনে গোলাবর্ষণ, নিহত ১, আহত ৩

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার