০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধীদের শক্তি, পরিসংখ্যান দিয়ে বোঝালেন মমতা

পুবের কলম ওয়েবডেস্কঃ পঞ্জাব বাদ দিয়ে বাকি চার রাজ্যের বিধানসভার ফলে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। স্বভাবতই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধান সভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত পদ্ম শিবির। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন এত উচ্ছ্বাসের কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধী জোটের শক্তি।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

গোটা দেশে বিভিন্ন অঙ্গরাজ‌্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। বিজেপির বিধায়ক ১,৩০৬। তার মধ্যে ৮২৬টি গোবলয়ে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এই তথ‌্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি ভোটাধিকার রয়েছে বিধায়কদেরও।

আরও পড়ুন: বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

চলতি বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। তিনি থাকবেন, না কি অন‌্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব‌্য এদিন ইঙ্গিতবাহী। মনে করা হচ্ছে, এই ভোটকে সামনে রেখেই ২০২৪-এর নাড়াবাঁধা শুরু করতে পারে বিরোধী শিবির।

সর্বধিক পাঠিত

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনা: এক নজরে আজ সারাদিন যা হল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধীদের শক্তি, পরিসংখ্যান দিয়ে বোঝালেন মমতা

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার