০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগটুইঃ সিবিআই তদন্ত করছে খুব ভালো, তবে দিদির ওপর আমাদের পুরো ভরসা আছেঃ স্ত্রী-সন্তানহারা মিহিরলাল শেখ

পুবের কলম, ওয়েবডেস্কঃ অভিশপ্ত বগটুই গ্রাম। চারদিকে থমথমে পরিবেশ। ধীরে ধীরে ছন্দে ফিরছে বগটুই। সদ্য স্ত্রী-সন্তানকে হারিয়েছেন মিহিরলাল শেখ। আজ ঘটনার তদন্ত করতে গ্রামে রয়েছে সিবিআই। মিহিরলালের বাড়ি থেকেও চলেছে নমুনা সংগ্রহের কাজ।

আজ সাংবাদিকদের সামনে মিহিরলাল বলেন, ‘হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই।খুব ভালো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক করেছেন। দিদি আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।’

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

কিছুদিন আগেও মিহিরলাল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচার দেওয়ার যে আশ্বাস দিয়েছেন, তাতেই আমরা পূর্ণ ভরসা রাখছি। তিনিই প্রথম আমাদের পাশে দাঁড়িয়েছেন।’

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

ঘটনার পর পরই বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে দেখেই কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবার। তাদের কাছ থেকে সমস্ত অভিযোগ শুনে তাদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

প্রশাসনের প্রতি কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশ এল ঘুরে চলে গেল সেটা হবে, এখানে পুলিশ মোতায়েন থাকবে। তার পর থেকে গ্রামে রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প।

ঘটনার দিন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছে আনারুল। সেই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে রামপুরহাট থানার আইসিকে সাসপেন্ড করা হয়। সরিয়ে দেওয়া হয় এসডিপিওকে। তাছাড়াও নিহতদের পরিবারের চাকরি আশ্বাস দেন। দেওয়া হয় ক্ষতিপূরণও। গোটা রাজ্য থেকে বোমা-অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন। এর পরেই গতকাল বীরভূম ও কেশপুর থেকে বোমা উদ্ধার করে পুলিশ।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুইঃ সিবিআই তদন্ত করছে খুব ভালো, তবে দিদির ওপর আমাদের পুরো ভরসা আছেঃ স্ত্রী-সন্তানহারা মিহিরলাল শেখ

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার