০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রেমলিনের ঘোষণা: বিনামূল্যে ইউরোপকে গ্যাস দেওয়া হবে না’

পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া বলেছে– বিনামূল্যে ইউরোপের দেশগুলোকে গ্যাস সরবরাহ করা হবে না। ইউক্রেন ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এবং তেল-গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তখন মস্কো এই ঘোষণা দিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন– এটি পরিষ্কার যে– আমরা ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেবো না।দ তিনি আরো বলেন– তবর্তমানে আমাদের যে পরিস্থিতি তাতে আমরা কাউকে বিনামূল্যে সেবা দিতে পারব না। পেসকভ আরো বলেন– গ্যাস রপ্তানির অর্থ কিভাবে রুবলে গ্রহণ করা যায় তা ঠিক করতে কাজ চলছে।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমরিকা ও তার ইউরোপীয় মিত্ররা দ্রুত  মস্কোর ওপর ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রাশিয়া আর্থিকভাবে চাপের মুখে পড়ে। জবাবে রাশিয়া বলেছে– তার কাছ থেকে তেল ও গ্যাস নিতে হলে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর চরমভাবে নির্ভরশীল। কিন্তু ইউরোপের দেশগুলো তা মানতে নারাজ। গত শুক্রবার মস্কো বলেছে– অবন্ধুসুলভ দেশগুলোকে তেল ও গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

আরও পড়ুন: গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির তীব্র নিন্দা ইউরোপীয়
ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রেমলিনের ঘোষণা: বিনামূল্যে ইউরোপকে গ্যাস দেওয়া হবে না’

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার