০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বারংবার অসুস্থ, কোন পথে জেরা অনুব্রতকে? আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই

পুবের কলম ওয়েবডেস্কঃ শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অনুব্রত মন্ডল।তাঁর স্বাস্থ্যের হদিশ পেতে এসএসকেম  হাসপাতালে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। জেরার মুখে পড়লে কেষ্টর মানসিক চাপ কতটা বাড়বে তা বুঝে নিতেই এসএসকেএম হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা।

জানা যাচ্ছে জেরার মুখোমুখি হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। বারংবার একই ঘটনা ঘটছে। তাই কিভাবে তাঁকে জেরা করা হবে তা যেন আদালতই স্থির করে দেয়। এই মর্মে দিল্লিতে সিবিআইয়ের মুখ্য কার্যালয়ে চিঠিও দিয়েছেন আধিকারিকরা।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

এখনও অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা কম। কিছুটা কমলেও এখনও বুকে ব্যথা রয়েছে কেষ্টর। রয়েছে বুক ধড়ফড়ানি। চিকিৎসার দায়িত্বে রয়েছে আট সদস্যের মেডিক্যাল টিম। দিনভর চিকিৎসকদের নজরদারিতে ছিলেন অনুব্রত। অক্সিজেন চলেছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, অনুব্রতর হার্টে সামান্য ত্রুটি ছিল। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছিল।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বারংবার অসুস্থ, কোন পথে জেরা অনুব্রতকে? আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার