০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ফাঁদ– বাংলাদেশ নিয়ে নয়া ছক চিনের!

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদক: দিন দিন ভারতীয় উপমহাদেশে কৌশলগত অবস্থান মজবুত করছে চিন । এবার চিনের নজর বাংলাদেশের দিকে। বাংলাদেশকে বাগে আনতে মরিয়া জিনপিং প্রশাসন। ফলে তারা হাতিয়ার হিসাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প গ্রহণ করেছে । জানা গিয়েছে, এবার সেই প্রকল্পের অধীনে বাংলাদেশে পরিকাঠামো নির্মাণ করতে চায় চিন।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশে পরিকাঠামো নির্মাণে জোর দিয়েছে চিন। হাতিয়ার ‘বেল্ট অ্যান্ড রোড’-এর নামে দেশটিতে একাধিক প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু করেছে বেজিং। আর সেই মর্মে ঢাকার সঙ্গে আলোচনাও চালাচ্ছে দেশটি। জানা গিয়েছে, সুদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে হাসিনা সরকারের কাছে একটি হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চিন। বিশ্লেষকদের মতে, ভারতের প্রতিরক্ষা জনিত উদ্বেগের কথা মাথায় রেখেই এই মুহূর্তে চিনকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে রাজি নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

২০১৬ সালে চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে যোগ দেয় বাংলাদেশ। সেই চুক্তি মতে, হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে ঢাকাকে ১.১৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক মদত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিন আগ্রহ প্রকাশ করলেও এই প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত সেইভাবে কোনও আগ্রহ প্রকাশ করেনি হাসিনা সরকার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইসলামপুর হবে ‘ঈশ্বরপুর’, নাম বদলের বিতর্ক উস্কে দিলেন বিজেপির সভাপতি, পাল্টা তোপ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ফাঁদ– বাংলাদেশ নিয়ে নয়া ছক চিনের!

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার