০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রদর্শনীতে ফিরল নবী মুহাম্মদ সা. ব্যবহৃত পবিত্র পোশাক

পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র মাস এই রমযান। আর এই মাসেই নবী হজরত মুহাম্মদ সা.র স্মরণে ও সম্মানে তাঁরই ব্যবহার করা এক পোশাক জনসাধারণের জন্য উন্মোচন করতে চলেছে তুরস্কের ইস্তান্বুলের হিরকা-ই-শরিফ মসজিদ। জানা যায়– নবী মুহাম্মদ সা. পরিহিত এই পোশাকটি বহুকাল ধরেই তুরস্কের এই মসজিদে রয়েছে। নবী সা. তাঁর সাহাবাদের মাধ্যমে এক মুসলিম দার্শনিককে এই পোশাকটি হাদিয়া বা উপহার স্বরুপ দিয়েছিলেন। ২০২০ সালে কোভিড মহামারির কারণে মসজিদের গ্যালারি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে দর্শনার্থীরা নবী মুহাম্মদ সা.র স্মৃতিবিজড়িত বস্ত্রটি আর দেখার সুযোগ পাননি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় পবিত্র পোশাকটি উন্মোচন করা হচ্ছে।  জানা যায়– প্রতি বছরই পবিত্র রমযান মাসে নবী মুহাম্মদ  সা. ব্যবহৃত পোশাকটি দর্শকদের জন্য গ্যালারিতে থাকে। সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করছে হিরকা-ই-শরিফ মসজিদ কমিটি।

নবী মুহাম্মদ সা.র সময়কালে জীবিত থাকা ইয়েমেনের একজন সুফি ও দার্শনিক উয়াইস আল করনির বংশধর বারিস সামির জানান– শুক্রবার সকাল ১০টায় পবিত্র পোশাকটি জনসাধারণের জন্য উন্মোচিত হবে যা রমযান মাস পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য– উয়াইস আল করনি সপ্তম শতকে নবী মুহাম্মদ সা.র সঙ্গে সাক্ষাতের উদ্দেশে পবিত্র মদিনা সফর করেছিলেন। তবে মনের সেই আশা পূর্ণ হয়নি তাঁর। নবী সা.কে দেখার আগেই মায়ের অসুস্থতার খবর পান করনি। বাধ্য হয়েই তাঁকে ফিরতে হয় ইয়েমেনে। পরে নবী সা. আল করনির ধার্মিকতা ও পিতা মাতার প্রতি তাঁর ভালোবাসার কথা জানতে পারেন এবং সাহাবাদের মাধ্যমে করনিকে নিজের ব্যবহার করা একটা পোশাক উপহার দেন। ১৭ শতকে উসমানীয় সুলতান প্রথম আহমেদ ইসলামি ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়ে পবিত্র বস্ত্রটি ইস্তান্বুলে আনিয়ে নেন।

আরও পড়ুন: ১২ রবি-উল-আওয়ালের পয়গাম

আরও পড়ুন: নবী মুহাম্মদ সা. অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

সর্বধিক পাঠিত

সম্প্রীতির রঙে রঙিন হোক রাজ্যবাসী: দোলে ঐক্যের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রদর্শনীতে ফিরল নবী মুহাম্মদ সা. ব্যবহৃত পবিত্র পোশাক

আপডেট : ২০ এপ্রিল ২০২২, বুধবার