০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ এই পাঁচ লক্ষ উপভোক্তাকে লক্ষীর ভান্ডারের টাকা দিলেন মমতা

পুবের কলম প্রতিবেদকঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও জায়গা করে নিল লক্ষীর ভান্ডার। দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে ৫ লক্ষ মহিলা উপভোক্তাদের হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য নারী ক্ষমতায়ণ। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই প্রকল্পকেই শোকেস করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য যে শুধু শিল্পের প্রসারেই উদ্যোগী নয়, বরং মহিলাদের ক্রয় ক্ষমতা বাড়াতে লক্ষীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পও চালু করছে, সেই বার্তা তুলেও ধরাও উদ্দেশ্য রাজ্যের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প হল লক্ষীর ভান্ডার’। বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আর কালবিলম্ব করেননি প্রকল্প শুরু করতে। কার্যত বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মহিলাদের মধ্যে। বুধবার থেকে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিদের সামনে তুলে ধরেন বাংলার এই প্রকল্প।

আরও পড়ুন: রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

দু’বছরের করোনা কাল পেরিয়ে এবার ফের রাজ্যে বসেছে বাণিজ্য সম্মেলন। ১৯ দেশের ২৫০ জন প্রতিনিধি এসেছেন। রাজ্যের লক্ষ্য বড় অঙ্কের বিনিয়োগ। সেই বিনিয়োগের মঞ্চে লক্ষীর ভান্ডার তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটি হল সরকারের নারী ক্ষমতায়ণের একটা বড় অস্ত্র। সরাসরি প্রায় ১. ৮ কোটি মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করছে রাজ্য। তিনি মনে করেন, এই প্রকল্প আগামীদিনের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং গোটা দেশ একে অনুসরণ করবে।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বসন্তে এসেছে গাছে গাছে আমের মুকুল রাউ ডন স্ট্রিটে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ এই পাঁচ লক্ষ উপভোক্তাকে লক্ষীর ভান্ডারের টাকা দিলেন মমতা

আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার