০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারিওপলের স্টিল প্ল্যান্ট থেকে উদ্ধার সব নাগরিক

পুবের কলম ওয়েবডেস্ক: আজভ সাগরের উত্তরের উপকূলীয় শহর মারিওপল। ইউক্রেনের এই শহর দখলের যুদ্ধ এখনও অব্যাহত। এরই মধ্যে শহরটির স্টিল কারখানা থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে সব অসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। খবরের ত্যতা নিশ্চিত করেছে ইউক্রেন সরকার। ইউক্রেনীয় উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, নারী-শিশু ও প্রবীণদের বিশাল স্টিল মিলের বাঙ্কার থেকে বের করে আনা হয়েছে। জীবন রক্ষার জন্য সেখানে তারা সামান্য পানি, খাবার এবং ওষুধ খেয়েই রুশ হামলার বিরুদ্ধে লড়াই করছিল। ভেরেশচুক জানান, মারিওপলে মানবিক অভিযানের এই অংশটি শেষ হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকেই বিশাল স্টিল কারখানায় আটকে পড়েন বহু মানুষ। কারখানার দখল নিয়ে আজভ যোদ্ধা ও  রুশ বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানা গেছে। উদ্ধার অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘তিন শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, যুদ্ধ শুরুর কিছুদের মধ্যেই রাশিয়া মারিওপলকে টার্গেট করে হামলা শুরু করে। তারপর থেকেই মারিওপলের ইস্পাত কারখানাটিতে আটকে ছিলেন হাজার হাজার মানুষ ও সৈন্য। এদের বাঁচাতে রাষ্ট্রসংঘ ও রেডক্রস রাশিয়াকে জানিয়ে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

আরও পড়ুন: আমিরশাহীতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা ৮২ দেশের নাগরিককে

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিদির উন্নয়নই অনুপ্রেরণা: তৃণমূলে যোগ দিচ্ছেন হুমায়ুন কবিরের জামাতা রাইহান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারিওপলের স্টিল প্ল্যান্ট থেকে উদ্ধার সব নাগরিক

আপডেট : ৮ মে ২০২২, রবিবার