০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩১ মে পর্যন্ত চলবে ওমরাহ

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ চলতি মরসুমে বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ করার শেষ তারিখ ৩১ মে। সউদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রক জানিয়েছে, চলতি শাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মরসুমে ওমরাহ পালনকারীদের অনুমতি দেওয়া হয়েছে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ শাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্লাটফর্মে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। করোনার কারণে গত দুই বছর বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। গত বছর কেবল সউদিতে বসবাসকারী ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এ বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩১ মে পর্যন্ত চলবে ওমরাহ

আপডেট : ৮ মে ২০২২, রবিবার