০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জি-৭ জোট, চোর­ রাশিয়া

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমা দুনিয়ার উন্নত দেশগুলির অর্থনৈতিক জোট জি-৭ বা গ্রুপ অব সেভেন ইউক্রেনের জন্য ১৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করতে চলেছে। এই খবর প্রকাশ পেতেই তীব্র প্রতিক্রিয়া দেখাল রাশিয়া। রুশ সরকারের দাবি, এই টাকার সবটাই চুরির। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে সেগুলো ইউক্রেনকে দিচ্ছে। ফলে পুরোটাই এক ধরনের চুরি। চলতি সপ্তাহে জার্মানির বন শহরে জি-৭ দেশগুলির অর্থমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা সম্মিলিতভাবে ইউক্রেনের জন্য ১৫ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ প্রস্তুত করেন বলে জার্মান সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান। জি-৭’এর মতো আমেরিকাও ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়া জি-সেভেনের তীব্র বিরোধিতা করেছে। ক্রেমলিন জানিয়েছে, আর্থিক সংগঠন জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা রাশিয়ার রিজার্ভ বাজেয়াপ্ত করা এবং ইউক্রেনের জন্য সেগুলো ব্যয় করা সরাসরি চুরি বলে ধরা হবে। জার্মান অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার বলেছেন, তিনিই প্রথম রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করে তা ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কেউ রাশিয়াকে এই উদ্যোগের কথা জানায়নি। সুতরাং এই পদক্ষেপটি হবে অবৈধ, নির্লজ্জ ও নীতিবিরুদ্ধ। সত্যি কথা বলতে গেলে, এটি প্রকৃতপক্ষে সরাসরি চুরি’। উল্লেখ্য, পশ্চিমা সাতটি দেশের সংগঠন জি-৭ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করেছে এবং তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে, যার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই একের পর এক মস্কো বিরোধী নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা ও পশ্চিমা দেশগুলি।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জি-৭ জোট, চোর­ রাশিয়া

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার