০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে মৃত ঘোষণা, দাফনের সময় বেঁচে উঠল সদ্যোজাত!

পুবের কলম, ওয়েবডেস্ক: হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পরে দাফনের সময় বেঁচে উঠল সদ্যোজাত। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরিবারের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জম্মু-কাশ্মীরের রামবানের বানিহাল হাসপাতালের ঘটনা। এর পরেই হাসপাতালের পক্ষ থেকে দুজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, বানকুটের বাসিন্দা বাশরাত আহমেদ স্ত্রী হাসপাতালে এক শিশুর জন্ম দেন। এর পরে হাসপাতালের তরফ থেকে জানানো হয়, সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছ। এর পরেই পরিবারের পক্ষ থেকে সদ্যোজাতকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এর পরেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। পরিবারের এক সদস্য শিশুটিকে নড়াচড়া করতে দেখে। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে ছোটে পরিবারের লোকজন। এরপরেই হাসপাতাল থেকে সদ্যজাতকে বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

ঘটনার পরেই স্টেশন হাউস অফিসার মুনির খানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে যায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয় দোষীদের চিহ্নিত করে আইন অনুসারে শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: খসড়া ভোটার তালিকায় গরমিল, জীবিত ভোটার ‘মৃত’, বিএলওদের শোকজ, দায় এড়াতে তৎপর কমিশন

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতাল থেকে মৃত ঘোষণা, দাফনের সময় বেঁচে উঠল সদ্যোজাত!

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার